স্বভাব, ব্যবহার দিয়েই মানুষের পরিচিতি। রবিবার সাংসদ হিসেবে অঙ্গন মিলন সেবা কর্মসূচীতে যোগ দিয়ে একথা বললেন বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে‘সেবা সংকল্প অভিযান ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচী। মাসব্যাপী থাকছে বিভিন্ন কর্মসূচী। এরই অঙ্গ হিসেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রতিটি সাংসদ বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন। রবিবার সাংসদ হিসেবে বিপ্লব কুমার দেব যান আগরতলা পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের নেতাজী শিশু নিকেতন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেখানে তিনি শিশু ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন বিষয়ে অবগত হন। শিশুদের হাতে বিভিন্ন উপহার সামগ্রীও তুলে দেন সাংসদ বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন প্রদেশ বি জে পি’র সম্পাদক তাপস মজুমদার, বনমালিপুর মণ্ডল সভাপতি সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিনের কর্মসূচীতে শিশুরা ছাড়াও অভিভবাকদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো।



















