রাজধানীতে মিললো প্রাণহীন দেহ। মৃতের পরিচয় পাওয়া যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার প্রাণহীন দেহ উদ্ধার হয় রাজধানীর লক্ষ্মীনারায়ণ দীঘিতে। এদিন দুপুরে আচমকা লোকজন দেখেন কিছু ভেসে আছে দীঘিতে। প্রথমে তাদের মনে হয়েছে এটি নারিকেলের ছোবড়া। পরে তাদের ধারণা পাল্টায়। লোকজন দেখেন এটি নারিকেলের ছোবড়া নয়, কোনো মানুষের দেহ।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই লোকজন ভিড় জমায় দিঘির পাড়ে। সঙ্গে সঙ্গে তারা পূর্ব আগরতলা থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিস। দীঘিতে প্রাণহীন দেহ ভেসে থাকার ঘটনা প্রত্যক্ষ করেন পুলিসও। পরে প্রাণহীন দেহটি তোলা হয় দিঘী থেকে। প্রাথমিকভাবে মৃতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিস প্রাণহীন দেহ দিঘী থেকে তুলে জি বি হাসপাতালের মর্গে নিয়ে যায়। কিভাবে এই ব্যক্তির মৃত্যু হল এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।পুলিস একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।
















