সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • জেলার খবর
  • মর্মান্তিক- হৃদয়বিদারক ঘটনা,মাটির দেওয়াল ধ্বসে প্রাণহীন এক ব্যক্তির!
Image

মর্মান্তিক- হৃদয়বিদারক ঘটনা,মাটির দেওয়াল ধ্বসে প্রাণহীন এক ব্যক্তির!

মাটির দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির । শুক্রবার সকালে খোয়াই মহকুমার অজগর টিলা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম সুনীল দেবনাথ । জানা যায়, গত কয়েকদিন ধরে সুনীল দেবনাথ এবং তাঁর ভাই মিলে অজগর টিলা গ্রামে একটি পরিত্যক্ত মাটির ঘর ভাঙার কাজ করছিলেন। শুক্রবার সকালেও প্রতিদিনের মতো কাজে যান। ঠিক সেই সময়ই ঘটে বিপত্তি। আচমকা মাটির দেওয়াল সুনীলবাবুর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দেওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

Related Posts

Scroll to Top