ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন। শুক্রবার সকালে প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান।
ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ, মহান চিন্তাবিদ ও দার্শনিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়’র জন্মজয়ন্তী সারা দেশের সঙ্গে রজ্যেও পালিত হয়। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। প্রথমে উপস্থিত সকলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি রতন ঘোষ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর শহর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য সহ বিজেপির নেতৃত্ব ও কর্পোরেটরর। এদিন প্রদেশ বি জে পি’র সহ-সভাপতি রতন ঘোষ জানান পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়’র জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, একাত্ম মানববাদ হল বি জে পি’র মূল মন্ত্র। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাত্ম মানব বাদের উপর ভিত্তি করে সরকার পরিচালনা করছেন।
এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি-বেসরকারি ভাবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়’র জন্ম জয়ন্তী উদযাপিত হয়।


















