ইলেকট্রনিক অটো ও অটো রিকশা পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পরিবহন শিল্পের স্বার্থে সাত দফা দাবি বাস্তবায়নের আবেদন জানাল ত্রিপুরা ইলেকট্রনিক রিকশা শ্রমিক সমিতি। ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) ত্রিপুরা প্রদেশের অনুমোদিত এই সংগঠনের পক্ষ থেকে আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা GRP SP কিশোর দেববর্মা, কাছে আবেদনপত্র জমা করেছেন সংগঠনের নেতৃত্ব। সংগঠনের নেতৃত্ব জানান ইলেকট্রনিক অটো ও অটো রিকশা পরিবহনের সঙ্গে যুক্ত হাজার হাজার শ্রমিক বর্তমানে বিভিন্ন প্রশাসনিক জটিলতা, অতিরিক্ত জরিমানা, যানবাহনের পারমিট সংক্রান্ত সমস্যা, ভাড়া বৃদ্ধি না হওয়া এবং জীবন-জীবিকার নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ব্যয় বৃদ্ধির ফলে শ্রমিকদের আর্থিক পরিস্থিতিও সংকটজনক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও জীবন-জীবিকার স্বার্থে সাত দফা দাবি জানানো হয়েছে।
এদিকে সংগঠনের অন্তর্গত পরিবহন শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যাগুলি দ্রুত সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তাঁরা। বলে এদিন জানিয়ে দেন সংগঠনের নেতৃত্বরা ।
















