সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

৪০ লাখের প্রকৃত রহস্য খুঁজে পাবে কি পুলিস?

এক কিংবা দুই নয়, একেবারে ৪০ লাখ টাকা উদ্ধার। আটক করা হয়েছে ৫ যুবককে। ঘটনার তদন্ত করছে কমলপুর থানার পুলিস।

যানবাহনে তল্লাশির সময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার। ঘটনা কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে। শনিবার রাতে সেখানে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিস। তখনই একটি সাদা রঙের বোলেরো দেখে পুলিসের সন্দেহ হয়। তারা গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালাতেই বাজেয়াপ্ত হয় ৪০ লাখ টাকা। বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত হওয়ায় পুলিস গাড়িতে থাকা ৫ যুবককে আটক করে। খবর পেয়ে ছুটে যান মহকুমা পুলিস আধিকারিক সৌরভ দাস, কমলপুর মহকুমার ডি সি এম অদিতি দাস, কমলপুর থানার পুলিশ অফিসার কপিল পাল। পুলিসের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ধর্মনগরের দিক থেকে এসেছে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে। প্রত্যেকের বাড়ি রাজ্যের বিভিন্ন প্রান্তে। ধৃতদের দাবি সুপারি ব্যবসার লেনদেনের টাকা এগুলি। তবে পুলিস ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

আদৌ কি ব্যবসার টাকা নাকি অন্য কিছু সঙ্গে যুক্ত ধৃতরা সবকিছু তদন্ত করে দেখছে পুলিস। এতো বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Posts

Scroll to Top