সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • দেশ
  • ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত!
Image

৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত!

আপাতত স্থগিত ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট। জানা গিয়েছে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার পর এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের আন্দোলনের দাবি নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকাল থেকে ৩ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস।     

জানা গিয়েছে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের মধ্যে আজ যে বৈঠক ছিল, সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে। এই বৈঠকে ব্যাঙ্ক ইউনিয়নের ডিউটি দাবি ছিল। এর মধ্যে একটি হল ৫ দিনের ব্যাঙ্কিং ওয়ার্কিং ডে। সেই ক্ষেত্রে বলা হয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন মিলে একটা উচ্চ পর্যায়ের কমিটি অবিলম্বে তৈরি করা হবে। এই কমমিটি বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখবে। বিশেষ করে গ্রাহকদের যাতে কোনও অসুবিধা না হয়, সেটাও খতিয়ে দেখবে তারা। যাতে ২ দিনের ছুটিতে গ্রাহকদের কোনও অসুবিধা না হয়।     

অন্যদিকে, পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ। যেখানে দেখা যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে নিচুতলার যে ব্যাঙ্ক কর্মী, তাদের পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ ডিসটর্ট করা ছিল। সেই ক্ষেত্রে সেটার ইনক্রিমেন্ট হচ্ছিল না। আর এই বৈঠক ফলপ্রসূ হওয়ায় ৩ দিনের এই ব্যাঙ্ক ধর্মঘট আপাতত হচ্ছে না বলেই খবর।     

এতদিন ধরে এই বিষয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হচ্ছিল না। আর সেই কারণে দেখা গিয়েছিল ব্যাঙ্ক খোলা রাখা হয়েছিল। সোম, মঙ্গল ও বুধবার, এই ৩ দিন ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছিল। কিন্তু আপাতত ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের মধ্যে বৈঠক ফলপ্রসূ হওয়ায় আপাতত এই ধর্মঘট তুলে নেওয়া হল।     

অন্যদিকে, ব্যাঙ্কের গ্রাহক পরিষেবার ইতিহাসে প্রথমবার। ছুটির দিনেও কাউন্টারে কাজ করছেন কর্মীরা। সোমবার থেকে ৩ দিনের টানা ধর্মঘটের মুখে গ্রাহকদের স্বস্তি দিতে রবিবারেও সচল দেশের ব্যাঙ্ক পরিষেবা। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি নয়, আন্দোলনকারী ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। গ্রাহকদের মধ্যেও দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।     

Related Posts

Scroll to Top