সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • রাজনীতি
  • ২৮’এ বি জে পি সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মহিলা মোর্চা-কে ভূমিকা নেওয়ার বার্তা অভিষেকের
Image

২৮’এ বি জে পি সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মহিলা মোর্চা-কে ভূমিকা নেওয়ার বার্তা অভিষেকের


২০২৮ সালে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যাতে মহিলা মোর্চা সাংগঠনিক ভাবে ভূমিকা নেয়। মঙ্গলবার মহিলা সংগঠনের পদাধিকারীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন প্রদেশ বি জে পি-র সভাপতি অভিষেক দেবরায়। সম্প্রতি ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার নতুন কমিটি গঠিত হয়। নব নিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব হয় প্রদেশ বি জে পি কার্যালয়ে।সংগঠনের সকল পদাধিকারীরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বি জে পি সভাপতি অভিষেক দেবরায়, ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মৌসুমী দাস সহ অন্যরা। এদিনের বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন প্রদেশ বি জে পি সভাপতি। তৃণমূল স্তরে মহিলা মোর্চার ভূমিকা আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অভিষেক দেবরায় এদিন বলেন, আগামী দিনে রাজ্যে মহিলাদের একটি শক্তিশালী সংগঠন তৈরি হবে মহিলা মোর্চার সভানেত্রীর নেত্রিত্বে। ভারতীয় জনতা পার্টি মহিলাদের গুরুত্ব দেয়। তিনি বলেন প্রতিটি বুথে বুথে মহিলা মোর্চার সংগঠন আরও গতিশীল হবে। বি জে পি সভাপতি মহিলা সংগঠনের কাছে আহ্বান রাখেন, ত্রিপুরা রাজ্যজুড়ে যেন মহিলাদের সংগঠনের মাধ্যমে ২০২৮ সালে বি জে পি যাতে ক্ষমতায় আসে সেই পরিস্থিতি যাতে মহিলা সংগঠন তৈরি করে।
আগামীদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা মোর্চাকে আরও শক্তিশালী করার বার্তাই দেওয়া হয় এদিন। এখন দেখার ২০২৮ সালের আগে মহিলা মোর্চা সংগঠনকে কতটুকু আরও শক্ত ভীতের উপর দাঁড় করায়?

Related Posts

Scroll to Top