• হোম
  • আগরতলা
  • সাংসদ উন্নয়ন তহবিলের অর্থে ভিত্তিপ্রস্থর স্থাপন…………
Image

সাংসদ উন্নয়ন তহবিলের অর্থে ভিত্তিপ্রস্থর স্থাপন…………

জন্মাষ্টমীর দিনে আগরতলার জগহরিমুড়া এলাকায় শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ির কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন।এই উপলক্ষে হয় বিশেষ পুজা ও যজ্ঞ।ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা । রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের সাংসদ উন্নয়ন তহবিল থেকে ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই কমিউনিটি হল নির্মাণের জন্য।  অনুষ্ঠানে সাংসদ বলেন স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রয়োজনের কথা বিবেচনা করে এই কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক কর্মসূচী সহ এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এই হলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এছারাও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণের লক্ষ্যে ভবিষ্যতে উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এই কমিউনিটি হলটি নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষ ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য একটি সুপরিসর ও উপযুক্ত পরিকাঠামো পাবেন। এদিনের অনুষ্ঠানে লোকেদের ভিড় ছিল চোখে পরার মতো।

Related Posts

Scroll to Top