• হোম
  • আগরতলা
  • সংস্কার করে পুর নিগম এলাকার ২৫টি পুকুর ব্যবহারযোগ্য করে তোলা হয়েছেঃমেয়র
Image

সংস্কার করে পুর নিগম এলাকার ২৫টি পুকুর ব্যবহারযোগ্য করে তোলা হয়েছেঃমেয়র

আগরতলা শহরকে নতুন ভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। তবে এখন কিছুটা দুর্ভোগ হচ্ছে শহরবাসীর। কারণ রাস্তা প্রশস্ত, ফুটপাত তৈরি সহ বিভিন্ন কাজ হচ্ছে। বিদ্যুতের সব লাইন আন্ডার গ্রাউন্ড হয়ে যাবে।এজন্য সময় দিতে হবে। শুক্রবার রাজধানীর রামনগরে এক অনুষ্ঠানে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন পরিত্যক্ত পুকুর, জলাশয়ের উন্নয়ন করছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। নতুন সাজিয়ে তোলা হচ্ছে। যাতে মানুষের সুবিধা হবে। নিগমের ১৮ নম্বর ওয়ার্ড এলাকার দুর্গা চৌমুহনী নিউ স্টার ক্লাবের পেছন দিকের জলাশয়ের উন্নয়নে নজর দিয়েছে পুর নিগম। যেমন পরিকল্পনা তেমন কাজ। শুক্রবার এক অনুষ্ঠানে মাধ্যমে জলাশয় উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন হয়। উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যরা।অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, পুকুর সংস্কার করা হলে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে অন্যদিকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে।তিনি বলেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবগুলো পুকুরকে সংস্কার করা হচ্ছে। মেয়র আরও জানান,  বিজেপি সরকার আসার পর পুর নিগম গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরের সার্বিক উন্নয়নে কাজ শুরু হয়েছে। পরিত্যক্ত পুকুর গুলিকে সংস্কার করে ব্যবহার যোগ্য করে তোলা হচ্ছে। ইতি মধ্যে ২৫ টি পুকুরের কাজ সম্পন্ন হয়েছে।

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই জলাশয়টি সংস্কার করার। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলছে। জলাশয় সংস্কার হলে স্বাভাবিক ভাবে উপকৃত হবেন এলাকার লোকজন।

Related Posts

Scroll to Top