লেহ থেকে মশাল পৌঁছল ত্রিপুরায়। সড়ক সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে রাজধানী আগরতলায় হয় ফিজিও ব্যাটন র্যালি।
দীর্ঘ বছর পর নতুন দিল্লিতে হচ্ছে World Physiotherapy AWP Regional Conference. নতুন দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে ২৬-২৭ সেপ্টেম্বর হবে এই কনফারেন্স।এতে ৫৬ টি দেশের প্রায় ১০ হাজারের উপর ফিজিওথেরাপিস্ট অংশ নেবেন। যা কিনা রেকর্ড। এই কনফারেন্সের অংশ হিসেবে দেশজুড়ে হচ্ছে ফিজিও ব্যাটন র্যালি। লেহ থেকে শুরু হয়েছে মশাল নিয়ে এই র্যালি । বিভিন্ন রাজ্য ঘুরে ত্রিপুরায় এসেছে এই মশাল।ত্রিপুরা থেকে যাবে আরেক রাজ্যে। রবিবার দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখার তরফে ফিজিও ব্যাটন র্যালি । রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে বের হয় র্যালি ।সংগঠনের সভাপতি জানান এই র্যালি থেকে বার্তা দেওয়া হয় যাতে দুর্ঘটনা কম হয়। সড়ক সুরক্ষা নিয়ে মানুষ যাতে সচেতন হয়।
ফিজিও ব্যাটন র্যালি দেশের বিভিন্ন প্রান্ত হয়ে ২৬ সেপ্টেম্বর পৌছবে নতুন দিল্লিতে। কনফারেন্সে ত্রিপুরা থেকে অংশ নেবে ৫০ জন প্রতিনিধি।
















