• হোম
  • আগরতলা
  • রাজ্যের ভবিষ্যৎ গবেষকদের আরও উৎসাহিত করার উপর জোর মন্ত্রী অনিমেষের!
Image

রাজ্যের ভবিষ্যৎ গবেষকদের আরও উৎসাহিত করার উপর জোর মন্ত্রী অনিমেষের!

রাজ্যের কলেজগুলিতে বায়োটেকনোলজি দপ্তরের আর্থিক সহায়তায় গড়ে ওঠা কলেজ বায়োটেক ক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ছাত্রছাত্রীদের মধ্যে আধুনিক ও সৃজনশীল প্রযুক্তি সম্পর্কে আগ্রহ তৈরি করা-ই লক্ষ্য। সেই লক্ষে রাজ্যের বায়োটেকনোলজি কাউন্সিল এবং বায়োটেকনোলজি ডিরেক্টরেটের যৌথ ব্যবস্থাপনায় আগরতলা প্রজ্ঞা ভবনে হয় ‘টেক টক মিট দ্য স্কলার’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বায়োটেকনোলজি ডিরেক্টরেটের আর্থিক সহায়তায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন কলেজে নতুন প্রযুক্তি ও গবেষণামূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে কৃষি, স্বাস্থ্য, পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে বায়োটেকনোলজির ব্যবহার নিয়ে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা হচ্ছে। আগামী দিনে আরও কয়েকটি কলেজকে বায়োটেক প্রজেক্টের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বক্তব্য রাখতে গিয়ে তিনি বায়োটেকনোলজি ক্ষেত্রে রাজ্যের ভবিষ্যৎ গবেষকদের আরও উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি দপ্তরের যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত, বিভিন্ন কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, বায়োটেকনোলজি ডিরেক্টরেট ও কাউন্সিলের আধিকারিকরা। অনুষ্ঠানে অনেক পড়ুয়াও অংশ নেন। একটি ক্যুইজ প্রতিযোগিতাও হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

Related Posts

Scroll to Top