সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

মানিকের কনভয়ে বাধা,প্রতিরোধ,ছোঁড়া হল ডিম!

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে বিক্ষোভ দুর্বৃত্তদের। তুমুল উত্তেজনা।প্রতিরোধে বাম যুব সংগঠনের কর্মীরা। কর্মসূচী সেরে ফেরার পথেও মানিক সরকারের কনভয় লক্ষ্য করে ছোঁড়া হল ডিম। রবিবার এই ঘটনা সদর উত্তরের বামুটিয়া কালিবাজার এলাকায়। এদিন বাম যুব সংগঠনের মোহনপুর বিভাগের সম্মেলনে বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।যথারীতি তিনি সেখানে যাচ্ছিলেন। অভিযোগ বামুটিয়া কালিবাজার এলাকায় দুর্বৃত্তরা উনার পথে আটকে বিক্ষোভ দেখাতে থাকে। স্লোগান দেয় গো-ব্যাক। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠে। তখনই সম্মেলনে আসা বাম যুব কর্মীরা প্রতিরোধ গড়ে তুলে।

সেখানে মোতায়েন পুলিস সি আর পি এফ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর সঙ্গেও বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিস বিক্ষোভকারী দুর্বৃত্তদের সরিয়ে মানিক সরকারকে কর্মসূচী স্থলে নিয়ে যান। অভিযোগ কর্মসূচী সেরে মানিক সরকার ফেরার পথেও দুর্বৃত্তরা ডিম ছুঁড়ে কনভয় লক্ষ্য করে। ঘটনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন তিনি শুনেছেন রেগার কাজের কথা বলে মহিলা-পুরুষদের আনা হয়েছে।তারা এসে ঝামেলা দেখে চলে যায়। সংখ্যায় কম সংখ্যক যুবক বাধা দেওয়ার চেষ্টা করেছে। তিনি অভিযোগ করেন, যেভাবে সম্মেলনকে বানচাল করার চেষ্টা করা হয়েছে এটা অগণতান্ত্রিক। এটা উচিত নয়। তিনি বলেন যারা এসব ঘটনা করছে তারা সবাই বুঝে করছে ঘটনা তা নয়, তাদেরকে ব্যবহার করা হচ্ছে।

ঘটনা নিয়ে বামুটিয়ার বিধায়ক অভিযোগ করেন, বি জে পি’র দুষ্কৃতকারীরা যারা যুব মোরচার নামে চলে নেশাকারবারিরা মানিক সরকারকে বাধা দিয়েছে যাতে কর্মসূচীতে অংশ নিতে না পারেন।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সিপিএম-র তরফে অভিযোগের তীর বি জে পি’র দিকে। শাসক দল বি জে পি’র প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Posts

Scroll to Top