পথ দুর্ঘটনা কমেছে রাজ্যে। কমেছে প্রাণহানীর ঘটনা। মঙ্গলবার তথ্য দিয়ে এই দাবি করলেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সড়ক নিরাপত্তা সচেতনতা ও সংবেদনশীলতা পশ্চিম জেলাভিত্তিক কর্মসূচী হয় মঙ্গলবার। এদিন আগরতলা স্টেট গেস্ট হাউসে হয় এই অনুষ্ঠান। পশ্চিম জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবহণ দপ্তর এই কর্মসূচী নেয়। উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা মিনা রাণী সরকার, পশ্চিম জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিত শীল, দপ্তরের সচিব ইউ কে চাকমা,আই জি আইন-শৃঙ্খলা মনচাক ইপার, পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, জেলার পুলিস সুপার নমিত পাঠক, এস পি ট্রাফিক কান্তা জাহাঙ্গীর। এছাড়াও এতে অংশ নেন পুর সংস্থা, জিলা পরিষদ, পঞ্চায়েত সমিতি চেয়ারপার্সন- ভাইস চেয়ারপার্সন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা।আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের পি এম রাহাত, হিট এন্ড রান প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন। মন্ত্রী এদিন তথ্য দিয়ে জানান, রাজ্যে দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে। তিনি ২০২৩ সাল থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত মৃত্যু ১৩৪ জনের। এদিকে মন্ত্রী জনপ্রতিনিধিদের কাছে আহ্বান রাখেন এই স্কিম গুলি ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রে ভূমিকা নেওয়ার জন্য।
আগামী দিনে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প গুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্টরা কতটুকু ভূমিকা নেয় তাই দেখার।
















