সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

বিলাসবহুল গাড়িতে বিপুল পরিমান কফ সিরাপ!

নেশাদ্রব্য উদ্ধারে বড়সড় সাফল্য পেল ঊনকোটি জেলা পুলিশ। কুমারঘাটের একটি হোটেল থেকে কফ সিরাপ পাচারের সন্দেহে আগরতলার আমতলী এলাকার চার ব্যক্তিকে আটক করে পুলিশ । পাশাপাশি, একটি বিলাসবহুল গাড়ি থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। জানা যায় ঊনকোটি জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে কুমারঘাট ও কৈলাশহরের মহকুমা পুলিশ আধিকারিকদের নিয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। প্রথমে কুমারঘাটের একটি হোটেল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চার ব্যক্তিকে আটক করে পুলিশ তারপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশ্রমপল্লী এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়ির ভেতর থাকা একটি বিলাসবহুল গাড়ি তল্লাশি করে ৩ হাজার বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশ দেখতে পায় যে গাড়িটিতে ত্রিপুরার নম্বর প্লেট থাকলেও, গাড়ির ভেতর থেকে রাজ্য ও বহিঃরাজ্যের আরও চারটি ভুয়া নম্বর প্লেট রয়েছে । পুলিশএকটি মামলা রুজু করেছে ।

বাড়ির মালিকের সন্ধানসহ এই চক্রের নেপথ্যে কারা জড়িত এবং এর সাথে কোনো রাজনৈতিক প্রভাবশালী যোগসূত্র রয়েছে কিনা, সে বিষয়েও গভীর তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Posts

Scroll to Top