সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

বিয়ের ৫ মাসের মাথায় জীবন দ্বীপ নিভে গেল তরুণী বধূর!

সুখের সংসার সাজানোর আগেই ছারখার । ৫ মাসেই জীবন দ্বীপ নিভল তরুণী গৃহবধূর।

বিয়ের মাত্র পাঁচ মাসের মাথাতেই পণের দাবিতে গৃহবধূকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সিধাই থানাধীন মোহনপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম সোনাই দে । অভিযুক্ত স্বামীর নাম আকাশ শীল। অভিযোগ বিয়ের মাত্র কিছুদিন পর থেকেই নানা অজুহাতে পণের দাবিতে সোনাইর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। বিয়ের ৫ মাসের মধ্যে বহুবার বাপের বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলেন ওই গৃহবধূ। কিন্তু প্রতিবারই স্বামী ও শাশুড়ি এসে নানা প্রতিশ্রুতি দিয়ে তাঁকে আবার শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে যেত।২১ সেপ্টেম্বর সোমবার ফের স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া ও অশান্তি হয়। অভিযোগ, সেই ঝগড়ার পরই স্বামী আকাশ শীল ও তাঁর মা মিলে জোরপূর্বক সোনাইকে বিষ খাইয়ে দেন। এর ফলে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। মৃতার মায়ের অভিযোগের তীর স্বামী আকাশ শীল ও শাশুড়ি। মেয়েকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন মা।

তরুণী গৃহবধূর এমন আকস্মিক মৃত্যুর পর অভিযুক্ত স্বামী ও শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবার। এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

Scroll to Top