DGP র মৃত্যু ঘটনার তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা কি? এবং এই বিষয়ে তদন্ত প্রক্রিয়া এবং ঘটনাবলী নিয়ে সোমবার বিধানসভাতে ট্রেজারি বেঞ্চের লিডার তথা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বেশ কিছু অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মন। কার্যত এরপরই এদিনের জন্য বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে বিধায়ক সুদীপ রায় বর্মনকে । এদিন বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে নিজ চেম্বারে সাংবাদিকদের কাছে এমনটাই জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। পাশাপাশি তিনি অভিযোগ করেন এই ঘটনার প্রকৃত তদন্ত হচ্ছে না সত্যকে আড়াল করার চেষ্টা করছে সরকার।এদিন সাংবাদিক সম্মেলন করে ডিজিপির মৃত্যুর সঠিক তদন্তের দাবি করার পাশাপাশি প্রাক্তন ডিজিপি-কে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে ও অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ।
শুধু তাই নয় এদিন প্রয়াত ডিজিপি কথিত সুইসাইড নোট কেন গোপন রাখা হয়েছিল তদন্তে কোনো গাফিলতি হয়েছিল কি না, তা নিয়ে নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সাথে ছিলেন বিধায়ক বিরজিত সিনহাও।


















