সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • রাজনীতি
  • বাম ছাত্র যুবদের তুমুল প্রতিবাদ,টেনে হিঁচড়ে গাড়িতে তুললো পুলিস!
Image

বাম ছাত্র যুবদের তুমুল প্রতিবাদ,টেনে হিঁচড়ে গাড়িতে তুললো পুলিস!

রাজধানীতে তুমুল বিক্ষোভ বাম ছাত্র-যুবদের। প্রতিবাদ বিক্ষোভে বাধা পুলিসের। তাদের গ্রেপ্তার করে টেনে হিঁচড়ে গাড়িতে তুললো পুলিস। বাম ছাত্র যুব নেতৃত্বের অভিযোগ টেট উত্তীর্ণদের উপর বৃহস্পতিবার অমানবিক নির্যাতন করেছে পুলিস। অফিস লেন শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে আন্দোলন করছিল। অভিযোগ তখনই পুলিস প্রশাসন জল কামান ছুঁড়ে এবং তাদের টেনে গাড়িতে তুলে গ্রেপ্তার করে নিয়ে যায়।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার চার বাম ছাত্র যুব সংগঠন রাজধানীতে বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করে। তারা প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভে শামিল হয়। অভিযোগ তখনই পুলিস তাদের বাধা দেয়। অবশেষে তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বাম ছাত্র যুবরা না সরে যাওয়ায় তাদের পুলিস নির্মম ভাবে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করে গাড়িতে তুলে এ ডি নগর পুলিস লাইনে নিয়ে যায়। পুলিসের ভূমিকায় ক্ষোভ উগরে দেন যুব নেতা নবারুন দেব।

Related Posts

Scroll to Top