মণিপুরে বিজেপি বিধায়কের বাড়িতে বোমা বিস্ফোরণ। বাড়ির মধ্য়ে বোমা ফেলল দুষ্কৃতীরা। গভীর রাতে বোমা ফেলা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মাটিতে বড় গর্ত হয়ে যায়। এই গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। মণিপুরের ইম্ফল ওয়েস্টের ঘটনা এইটি। বিজেপি বিধায়ক এস রাজন সিংহের বাড়িতে বোমা ফেলেছে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির দেওয়ালেও। তবে এই ঘটনায় আহত বা নিহতের কোন খবরাখবর পাওয়া যায় নেই। সংবাদমাধ্যমে সামনে বিধায়ক জানান, “রাত ১টা নাগাদ তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। বাড়ির পিছন দিক থেকে আওয়াজ আসে। কেঁপে ওঠে গোটা বাড়ি। পুলিশকে খবর দেওয়া হয় সাথে সাথে। পুলিশ এসে সব কিছু তদন্ত করে যায়। মণিপুরের কোন্থৌজমের বিধায়ক রাজন। তিনি মণিপুর সরকারের মুখপাত্রও। বিধায়ক এস রাজন সিংহ এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান।




















