• হোম
  • জেলার খবর
  • প্রাইভেট গাড়ি থেকে বিপুল পরিমান শুকনো গাঁজা উদ্ধার! অভিযানে  বি এস এফ ও পুলিশ!
Image

প্রাইভেট গাড়ি থেকে বিপুল পরিমান শুকনো গাঁজা উদ্ধার! অভিযানে  বি এস এফ ও পুলিশ!

রবিবার সকালে দক্ষিণ ত্রিপুরার জেলার বিলোনিয়া হৃষ্যমূখ ব্লকের অন্তর্গত নলুয়ার অভয়নগর দাস পাড়াতে  বি এস এফ ও পুলিশের যৌথ অভিযান।  একটি সেলিতিও প্রাইভেট গাড়ির  পেছনে ধাওয়া করে আটক করা হয় বিপুল পরিমান শুকনো গাঁজা।  গাড়ি  থেকে  আনুমানিক মোট ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায় গাড়ির চালক । পরবর্তী সময়ে  ঘটনাস্থলে আসেন সাব্রুম মহাকুমা পুলিশ আধিকারিক, এবং ফরেন্সিক টিম ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে উত্তেজনা দেখা দেখা দেয়।   এলাকার জনগণের অভিযোগ  রাজ্যের  বিভিন্ন জায়গায় নাকা চেকিং থাকা সত্ত্বেও  পুলিশ ও কাস্টমসের চোখ এড়িয়ে কিভাবে  এই অবৈধ মাদক ঢুকে পড়ছে সীমান্ত এলাকায় ।  নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য? প্রশ্ন আমজনতার।  এলাকার জনগণের দাবি এই গাঁজা পাচারের ফলে দিন দিন যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার যেন এই নেশার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

Related Posts

Scroll to Top