Image

পুকুরের জলে ভাসমান অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ!


অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে সঠিক সময়ে পুলিস আসেনি বলে অভিযোগ। পুলিসের ভুমিকায় ক্ষোভ জনমনে। সোমবার সকালে মৃতদেহ উদ্ধার হয় সিধাই থানাধিন মোহনপুরের চেছুরিয়া বাজার সংলগ্ন একটি পুকুর থেকে। স্থানীয় এক ব্যবসায়ী জানান, বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা কুমুদ সরকারের পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। ঘটনা জানাজানি হতেই লোকজন ভিড় জমান। মৃতদেহ উপুড় হয়ে জলে ভাসমান অবস্থায় থাকায় কেউ-ই চিহ্নিত করতে পারেনি। এদিকে স্থানীয় লোকজনের অভিযোগ পুলিসকে খবর দেওয়া হলেও সঠিক সময়ে আসেননি। প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে আসেন করিৎকর্মা পুলিস।এতে স্থানীয়দের মধ্যে পুলিসের ভুমিকায় অসন্তোষ দেখা দেয়। ঘটনাস্থলে আনা হয় ফরেনসিক টিমকে। পরে পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। কিভাবে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পুকুরের জলে এলো এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।দাবি উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের করার।

Related Posts

Scroll to Top