সরকারি চাকরিতে পি আর টি সি ফের বাধ্যতামূলক করার দাবিতে সরব হল যুব কংগ্রেস। শুক্রবার সংগঠনের তরফে গণঅবস্থান সংগঠিত করা হয় বিলোনিয়ায়। সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে সরকারি চাকরিতে পি আর টি সি বাধ্যতামূলক নয়, এর বদলে ৫ বছর যেকোন স্কুলে পঠন পাঠন করার সার্টিফিকেট দিলেই চলবে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে যুব কংগ্রেস। সংগঠনের বিলোনিয়া জেলা যুব কংগ্রেসের তরফে শুক্রবার আন্দোলন সংগঠিত করা হয়। এদিন সংগঠনের তরফে বিলোনিয়ায় ৬ ঘণ্টার গণঅবস্থান সংগঠিত হয়। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় PRTC বাধ্যতামূলক করা, টেট ওয়ান, টেট-টু উত্তীর্ণ যুবক যুবতীদের অবিলম্বে নিয়োগ, রাজ্যের নিয়োগ নীতির অপব্যবহার অবিলম্বে বন্ধ করার দাবি জানায়। গণঅবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা সহ জেলা যুব কংগ্রেস নেতৃত্ব। এদিন সংগঠনের প্রদেশ সভাপতি আলোচনা করতে গিয়ে অভিযোগ করেন যারাই আওয়াজ তুলে কোন বিষয় নিয়ে বি জে পি তাদেরই আওয়াজ বন্ধ করার চেষ্টা করে। তিনি অভিযোগ করেন মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্যের বি জে পি সরকার। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি এদিন সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন কেন যুবক-যুবতীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে?
এদিনের কর্মসূচী থেকে যুব কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দেন দাবি পূরণ নাহলে আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার।


















