• হোম
  • খেলা
  • পাড়িক্কলের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দিনে ভালো জায়গায় ভারত, ভাবাচ্ছে রাহুলের চোট……………
Image

পাড়িক্কলের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দিনে ভালো জায়গায় ভারত, ভাবাচ্ছে রাহুলের চোট……………

শুভমন গিলের ব্যর্থতার পরও দেবদত্ত পাড়িক্কলের সেঞ্চুরির উপরে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভালো জায়গায় পৌঁছে গেল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত ২ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলে ফেলল ভারত। পাড়িক্কল ব্যাট করছেন ১৩১ রান সংবাদ লেখা পর্যন্ত। ভারতের প্রথম ইনিংসের খারাপ খবর হল চোট পেয়ে ৭৭ রানে ক্রিজ ছাড়তে হয়েছে কে এল রাহুলকে। কাল বা দ্বিতীয় ইনিংসে তিনি ফিরতে পারবেন কিনা সেটাই এখন দেখার। তবে দেবদত্তের নির্বাচন যে ভুল হয়নি তা বুঝিয়ে দিয়েছে তাঁর চওড়া ব্যাট।
শুরুটা খারাপ করেনি ভারত। যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল বেশ স্বস্তিতেই ব্যাট করছিলেন। কিন্তু ৩২ রান করে রান আউট হয়ে যান যশস্বী জয়সোয়াল। আর ৭৭ রানের পর চোট পায় কে এল রাহুল। এরকম এক পরিস্থিতিতে হাল ধরেন দেবদত্ত পাড়িক্কল। প্রথম দিকে দলকে ধাক্কা দিয়েছে শুভমন গিলের উইকেট। ২৮ বল খেলে ১৬ রানের মাথায় তিনি প্রভাত জয়সুরিয়ার বলে লাহিরু উদারার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শুভমন।
টি ব্রেকের পর পায়ের পেশিতে টান ধরে কে এল রাহুলের। প্রাথমিক ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় রাহুলকে। তবে আপাতত তিনি ভালো আছেন বলেই খবর। দ্বিতীয় দিনে মাঠে নামতে পারলে তাঁর একটা সেঞ্চুরির সুয়োগে থেকেই যাচ্ছে এমনটাই মনে করছেন ক্রীড়া মহল।

এইদিকে শ্রীলঙ্কার বোলিংয়ে প্রভাত জয়সুরিয়া ২৪ ওভার বল করে ৭৭ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। অন্যদিকে, জয়সুরিয়ায় বলে ডিকওয়ালার থ্রো থেকে রান আউট হন জয়সোয়াল।

Related Posts

Scroll to Top