সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

পরিশোধ হয়নি ঋণ…মা-বাবাকে নিয়ে বাড়ি ছাড়তে হল ছেলের!

বিশাল অঙ্কের ঋণ। পরিশোধ করতে না পারায় বাড়ীতে ঝুললো তালা। অসুস্থ মা বাবাকে নিয়ে পথে বসলো ছেলে ।

২০২৪ সালে ব্যবসায়িক প্রয়োজনে একটি ফাইন্যান্স সংস্থা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তেলিয়ামুরার গৌরাঙ্গ টিলার বাসিন্দা সুকমল রায়। এই ঋণের গ্যারান্টার হিসেবে ছিলেন তাঁর পিতা সুধীর রায়।অভিযোগ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধ না করায় ২০২৫ সালেই সুধীর রায়ের বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছিল ফাইন্যান্স সংস্থা। সেই সময় ঋণ পরিশোধ বা সম্পত্তি বিক্রি করে ঋণ নিষ্পত্তির জন্য পরিবারটিকে শেষ সুযোগ দেওয়া হয়েছিল।সংস্থার দাবি, এর কিছু দিন পর প্রশাসনের লাগানো সেই তালা ভেঙে ফেলেন সুকমল রায় এবং সপরিবারে পুনরায় বাড়িতেই বসবাস শুরু করেন। পরবর্তী সময়ে ঋণ পরিশোধের জন্য সংস্থার পক্ষ থেকে বারবার বলা হলেও ঋণগ্রহীতা কোনো সদুত্তর দেননি বলে অভিযোগ।এই অবস্থায় মঙ্গলবার ফের গৌরাঙ্গ টিলায় যৌথ অভিযান চালায় ফাইন্যান্স সংস্থা ও প্রশাসন।অভিযানের সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে দেওয়া হয় এবং পুনরায় বাড়িটি ক্রোক করা হয়।

আইনি ও প্রশাসনিক এই পদক্ষেপে একটি বড় মানবিক দিকও সামনে এসেছে। বাড়িটি ক্রোক হওয়ায় সুকমল রায়ের সঙ্গে তাঁর অসুস্থ বৃদ্ধ মা-বাবাও এখন কার্যত আশ্রয়হীন। জীবনের এই সায়াহ্নে অসুস্থ মা-বাবাকে নিয়ে কোথায় আশ্রয় নেবেন, তা ভেবে দিশাহারা হয়ে পড়েছেন সুকমল রায়।

Related Posts

Scroll to Top