Image

পথ অবরোধ তুমুল বিক্ষোভে উত্তাল কৈলাশহর


তুমুল বিক্ষোভ। উত্তাল কৈলাশহরের মূল রাস্তা। কংগ্রেস নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল। আন্দোলনকারীদের অভিযোগ বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেড বিদ্যুৎ পরিষেবা সঠিক ভাবে দিতে ব্যর্থ। ফলে বিদ্যুৎ পরিষেবা ঠিক ভাবে না মেলায় শহরবাসী ভোগান্তির শিকার। এসবের প্রতিবাদ জানিয়ে শুক্রবার আন্দোলনে নামে কৈলাশহর জেলা কংগ্রেস।এদিন কংগ্রেস নেতা- কর্মীরা বিক্ষোভ মিছিল করে সাই কম্পিউটার সংস্থার অফিসের সামনে আসে। সেখানে তুমুল বিক্ষোভ দেখানোর পাশাপাশি শহরের মূল সড়ক অবরোধ করে।
আন্দোলনের নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মহম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, চন্দ্রশেখর সিনহা, রুনু মিয়া সহ অন্যরা। জেলা কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, সামান্য হাওয়ায় চলে যায় বিদ্যুৎ। কম ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার বসানো হয়েছে। ফলে বিদ্যুৎ পরিষেবায় ঘটছে ব্যাঘাত। এসবের প্রতিবাদ জানিয়েই বিক্ষোভ কর্মসূচী। তারা দাবি জানান বেসরকারি সংস্থা সাই কোম্পানিকে কৈলাশহর থেকে সরাতে হবে।
এদিকে বিক্ষোভ স্থলে ছুটে আসেন মহকুমা শাসক, মহকুমা পুলিস আধিকারিক সহ বিশাল পুলিস, টি এস আর বাহিনী। আনা হয়েছে পুলিসের তরফে জল কামানও। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচী চলবে। এদিনের কর্মসূচীতে কংগ্রেস কর্মী-সমর্থকদের অংশ নেয়। অভিযোগ সাই কোম্পানির বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ উঠেছে গ্রাহকদের তরফে।

Related Posts

Scroll to Top