সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • ত্রিপুরায় গড়ে উঠবে হেলথ ইউনিভার্সিটিঃ মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় গড়ে উঠবে হেলথ ইউনিভার্সিটিঃ মুখ্যমন্ত্রী

ত্রিপুরায় হেলথ ইউনিভার্সিটিও শুরু হবে অল্পদিনের মধ্যে।প্রক্রিয়াধীন রয়েছে। আগরতলা সরকারি মেডিক্যাল ও জি বি হাসপাতালে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জি বি হাসপাতালে নতুন নতুন পরিষেবা যুক্ত হচ্ছে। স্বাস্থ্য পরিসেবার পরিকাঠামো আরও উন্নত করতে সুপার স্পেশালিটি ব্লকে আই সি ইউ ও সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্ট চালু হল। সোমবার এক অনুষ্ঠানে মধ্য দিয়ে দুটি পরিসেবার উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে এসবের সূচনা হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জি বি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়িকা মিনা রাণী সরকার, স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, এ জি এম সি-র অধ্যক্ষ ডঃ তপন মজুমদার, জি বি হাসপাতালের এম এস সহ অন্যরা। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের আমূল পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন এখন ত্রিপুরাতেই সব চিকিৎসা হচ্ছে। তাই বহিঃরাজ্যে রেফারের সংখ্যা কমেছে। বহিঃরাজ্যে রোগী রেফারের সংখ্যা কমেছে ৮০ শতাংশ। জি বি’তে নয়টির মতো কিডনি প্রতিস্থাপন হয়েছে। কিডনি দাতা ও গ্রহীতা উভয়েই ভালো আছেন। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য কিছু একটা করার, যাতে সাধারণ মানুষের কাছে সুফল পৌছায়।

এদিন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। তাতেই অর্ধেক রোগ কমে যায়। রাজ্য সরকার সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী বলেন,স্বচ্ছতার সঙ্গে সরকার কাজ করছে। মানুষ সেটা দেখছেন। রাজ্যে হেলথ ইউনিভার্সিটি গড়ে তোলার বিষয়টি প্রক্রিয়াধীন। অল্প দিনের মধ্যে সেটিও শুরু হবে।

অনুষ্ঠানে ছিলেন এ জি এম সি ও জি বি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী সহ সংশ্লিষ্টরা। নতুন নতুন পরিষেবা যুক্ত হওয়ায় উপকৃত হবেন রাজ্যের মানুষ- তা বলার অপেক্ষা রাখে না।

Related Posts

Scroll to Top