সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

তৈরি হচ্ছে কানাডার স্বামীনারায়ণ মন্দির!

শুধু রাজধানী নয়,মহকুমা সদর গুলিতেও থিমের ছড়াছড়ি । দর্শনার্থীদের মন জয় করতে আদলে মণ্ডপ তৈরি করছে কুমারঘাটের সুভাষ সংঘ।

রাজ্যজুড়ে এখন উৎসবের আবহ। দুর্গাপুজোকে ঘিরে কোথাও চলছে সাবেকি আয়োজন, আবার কোথাও থিমের মণ্ডপ তৈরিতে ব্যস্ত শিল্পীরা। এরই মধ্যে ঊনকোটি জেলার কুমারঘাটে বিশেষ থিমের মণ্ডপকে ঘিরে তৈরি হচ্ছে দর্শনার্থীদের আগ্রহ। কুমারঘাট শহরের সুভাষ ক্লাব এবছর ৪৮তম দশভুজার আরাধনায় ব্রতী হয়েছে। আর এবারের পুজোয় তাদের মূল আকর্ষণ হতে চলেছে কানাডার স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। মণ্ডপের পাশাপাশি প্রতিমা ও আলোকসজ্জার কাজেও থাকছে বিশেষ চমক।ক্লাব সভাপতি চম্পন দেবরায় জানান, প্রায় দুমাস ধরে চলছে মণ্ডপ নির্মাণের কাজ। প্রায় ৫০ ফুট উচ্চতা এবং ৭০ ফুট প্রশস্ত এই মণ্ডপ তৈরির জন্য পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে শিল্পীদের নিয়ে আসা হয়েছে। মণ্ডপ নির্মাণের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতিরও আয়োজন থাকছে। সব মিলিয়ে এবারের পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা।পুজোকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচিতেও গুরুত্ব দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। দর্শনার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছাসেবকরাও থাকবেন।

এদিকে মণ্ডপ নির্মাণে দিন-রাত এক করে কাজ করছেন নবদ্বীপ থেকে আসা শিল্পীরা। মণ্ডপশিল্পী তারক মণ্ডল জানান, প্রতি বছরই সুভাষ সংঘের পুজোর মণ্ডপ তৈরির কাজে তাঁরা কুমারঘাটে আসেন। এবছর প্রায় ১৫ জন শ্রমিক সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে।

মণ্ডপ নির্মাণের পাশাপাশি জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজও। নবদ্বীপ থেকে আসা প্রতিমাশিল্পীরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত। মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জার কাজ একসঙ্গে এগিয়ে নিয়ে পুজোর প্রস্তুতি চূড়ান্ত করার চেষ্টা করছেন আয়োজকরা।

Related Posts

Scroll to Top