সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

তিপ্রা মথার সমালোচনায় সাংসদ সপ্তগিরি!

ভারতীয় জনতা পার্টি ও তিপ্রা মথার সমালোচনায় সরব কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক সপ্তগিরি উলাকা। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে দুই দলকে একহাত নেন তিনি। এদিন কুমারঘাটের পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে বেতছড়া রাইতুইসা এডিসি ভিলেজের দার্লংবস্তি এলাকায় হয় নির্বাচনী সভা। উপস্থিত ছিলেন সাংসদ তথা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক সপ্তগিরি উলাকা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান, আদিবাসী কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা সহ অন্যান্য নেতৃত্ব।আলোচনা করতে গিয়ে সপ্তগিরি উলাকা কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার এবং এডিসি প্রশাসনে থাকা তিপ্রা মথাকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেন। উলাকার অভিযোগ, আদিবাসীদের প্রতি তিপ্রা মথার কোনও ভালোবাসা বা আবেগ নেই। আদিবাসীদের ভোট নিয়ে নিজেদের স্বার্থসিদ্ধিই মথার লক্ষ্য বলে অভিযোগ করেন তিনি। সংসদে কংগ্রেস আদিবাসীদের স্বার্থে নিয়মিত সরব বলে দাবি করেন তিনি।

এদিনের নির্বাচনী সভায় ঊনকোটি জেলার বিভিন্ন এলাকা থেকে অংশ নেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। ভোটের আগে প্রচারে শাসক দলের সঙ্গে পাল্লা দিচ্ছে বিরোধী কংগ্রেসও।

Related Posts

Scroll to Top