সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • তিন অধিকর্তার সকাশে অনিয়মিত কর্মচারীরা
Image

তিন অধিকর্তার সকাশে অনিয়মিত কর্মচারীরা

একই দিনে তিন দপ্তরে অধিকর্তার কাছে স্বারকলিপি অনিয়মিত কর্মচারী মঞ্চের । প্রতিনিধি মুলক ডেপুটেশন দেওয়া হয় ত্রয়ী অধিকর্তার কাছে ।

অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা নিয়ে ফের সরব অনিয়মিত কর্মচারী মঞ্চ। সোমবার সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য অধিকর্তা, প্রাণী সম্পদ বিকাশ অধিকর্তা এবং পঞ্চায়েত অধিকর্তার কাছে একযোগে গণ ডেপুটেশন সংগঠনের। তাদের দাবীর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে কর্মরত অনিয়মিত ও ক্যাজুয়াল কর্মচারীদের দ্রুত নিয়মিত করার। অভিযোগ রাজ্যের ক্যাজুয়াল ও পাম্প অপারেটররা অতীতে সরকারের কাছ থেকে যে পূজার অগ্রিম পেতেন, তা ২০২২ সাল থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। বর্তমান অগ্নিমূল্যের বাজারে এই অগ্রিম বন্ধ থাকায় কর্মচারীদের উৎসবের দিনগুলিতে চরম আর্থিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে। অবিলম্বে এই প্রথা পুনরায় চালু করার দাবি জানানো হয় সংগঠনের তরফে।তাদের দাবীর মধ্যে রয়েছে সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এককালীন ১০ লক্ষ টাকা অনুদান, যাতে তারা জীবনের শেষ পর্যায়ে এসে কিছুটা আর্থিক স্থায়িত্ব পান। বর্তমান বাজারদর অনুযায়ী সংসার চালানো অসম্ভব হয়ে  ওঠায়, পূর্বের নামমাত্র ২০০০ বা ২২০০ টাকার অনুদান প্রথা সম্পূর্ণ তুলে দিয়ে সমস্ত অনিয়মিত কর্মচারীদের জন্য ৫,০০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত উৎসব অনুদান প্রদানের জোরালো দাবি সংগঠনের ।

দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে এই নামমাত্র আয়ে জীবনধারণ করা অত্যন্ত দুর্বিষহ। তাই সরকারের প্রতি আবেদন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে  দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ।

Related Posts

Scroll to Top