সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • রাজনীতি
  • ঠকাই এখন আদিবাসীদের ঠকাচ্ছে—শব্দ কুমার জমাতিয়া!
Image

ঠকাই এখন আদিবাসীদের ঠকাচ্ছে—শব্দ কুমার জমাতিয়া!

বর্তমানে আদিবাসী এলাকা মানেই স্কুল, রাস্তাঘাট নেই। অভিযোগ আদিবাসী কংগ্রেসের নেতা শব্দ কুমার জমাতিয়ার।

এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেসের লোকসভার সাংসদ সপ্তগিরি উলাকা, আদিবাসী কংগ্রেসের নেতা শব্দ কুমার জমাতিয়া সহ অন্যরা। ভিলেজ কমিটি নির্বাচনে আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে শব্দ কুমার জমাতিয়া আহ্বান জানান জল,জঙ্গল ও জমির অধিকারের জন্য যাতে ভোট দেয়। আদিবাসী কংগ্রেস চায় এই অধিকার। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় রাজ্যের মানুষের কাছেও আহ্বান রাখেন তিনি। শব্দ কুমার জমাতিয়া অভিযোগ করেন, চলো ঠকাই এখন আদিবাসীদের ঠকাচ্ছে। তিনি অভিযোগ করেন আদিবাসী এলাকা মানেই স্কুল, স্বাস্থ্য রাস্তাঘাট নেই। তাঁর প্রশ্ন এই জায়গায় বি জে পি- তিপ্রা মথা কিভাবে আদিবাসী এলাকায় ভোট চাইছে?

সাংবাদিক সম্মেলনে লোকসভার সাংসদ সপ্তগিরি উলাকা, প্রদেশ কংগ্রেস সভাপতি বি জে পি সরকারের সমালোচনা করেন। নেতৃত্ব ভিলেজ কমিটি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বানও জানান।

Related Posts

Scroll to Top