সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

জ্ঞানেশ বিতর্কের আঁচ আগরতলায়!

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানালো কংগ্রেস। নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ কংগ্রেসের।

দেশজুড়ে বিতর্ক ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে। এই ইস্যুতে জাতীয় রাজনীতি এখন তোলপাড়। এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন দাবি জানিয়েছে নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেপ্তারের। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও এই ইস্যুতে সোচ্চার। শুক্রবার রাজধানী আগরতলা শহরের বিক্ষোভ কর্মসূচী নেয় প্রদেশ কংগ্রেস। দলীয় নেতা কর্মীরা স্লোগান তুলে জ্ঞানেশ কুমার চোর হ্যায়, জ্ঞানেশ কুমার হায় হায়। এদিন বিক্ষোভ কর্মসূচীতে কুশপুতুল পোড়ানো হয় ভারতের নির্বাচন কমিশনারের।

এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা। বিধায়ক সুদীপ রায় বর্মণ এদিন বলেন, রাহুল গান্ধী এতদিন ধরে যে অভিযোগ গুলি করে আসছে সেগুলি এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।তিনি অভিযোগ করেন জ্ঞানেশ কুমার দেশদ্রোহিতার কাজ করেছে। গণতন্ত্র হত্যার যে রচনা ,যে ষড়যন্ত্র করেছেন, তাই তাকে গ্রেপ্তারের দাবিতে আগামীতে বৃহৎ আন্দোলন হবে।

জ্ঞানেশ কুমার ইস্যুতে ক্রমেই সুর চড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি দেশজুড়ে। তবে দেখার এই জল কোনদিকে গড়ায়?

Related Posts

Scroll to Top