সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • দেশ
  • জ্ঞানেশ ইস্যুতে পথে রাজ-উদ্ধব!
Image

জ্ঞানেশ ইস্যুতে পথে রাজ-উদ্ধব!

জ্ঞানেশ ইস্যুতে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ছে প্রতিদিন বিভিন্ন প্রান্তে।দিল্লি থেকে মুম্বাই—বিক্ষোভে উত্তাল রবিবারও। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এদিন মুম্বাইয়ে পথে নামেন রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরে। জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভে শামিল হন তারা। মুম্বাইয়ে যৌথভাবে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের। এদিন সকালে ‘গর্জনা মোর্চা’ নামে এই মিছিলটি মুম্বইয়ের মেট্রো সিনেমা জংশন থেকে শুরু হয়। বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বিক্ষোভ মিছিল থেকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি মিছিল থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দুই নেতা। এদিনের এই আন্দোলনের মাধ্যমে আরও কাছাকাছি এলো উদ্ধব- রাজ। এদিনের আন্দোলনে শামিল ছিল কংগ্রেস ও শারদ পাওয়ারের নেতৃত্বে এন সি পি। এদিনের বিক্ষোভ কর্মসূচীতে ব্যাপক সংখ্যায় কর্মী-সমর্থক অংশ নেয়।

Related Posts

Scroll to Top