সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

জেলা শাসক সকাশে হরিজন উন্নয়ন সমিতি!

ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির সদর মহকুমা কমিটি সাত দফা দাবিতে স্মারকলিপি দেয় পশ্চিম জেলা শাসকের কাছে। শুক্রবার প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় জেলা শাসকের কাছে। তাদের দাবির ভাল্লুকিয়া টিলা, আম্বেদকর পল্লী, চাঁনমারী, রাবার বোর্ড যেসব এলাকায় হরিজন ও অন্যান্য অংশের মানুষ সরকারি খাস জায়গায় দীর্ঘ অনেক বছর ধরে বসবাস করছেন তাদেরকে ভূমি বন্ধোব করা। সংগঠনের নেতৃত্বের অভিযোগ,সরকারি প্রকল্পের মধ্যে গরীব হরিজন পরিবারদের জন্য সামাজিক ভাতার স্কিম থাকা সত্ত্বেও একটিও হরিজন পরিবার সামাজিক ভাতা পায় না। তাই অতিসত্ত্বর সেইসব হরিজন পরিবারকে সামাজিক ভাতা দেওয়ার ব্যবস্থা করারও দাবি জানানো হয়।

Related Posts

Scroll to Top