সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • জেলার খবর
  • জঙ্গলে পরিত্যক্ত পুকুর পাড়ে প্রাণহীন দেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

জঙ্গলে পরিত্যক্ত পুকুর পাড়ে প্রাণহীন দেহ উদ্ধারে চাঞ্চল্য

নিখোঁজ ব্যক্তির প্রাণহীন দেহ উদ্ধারে চাঞ্চল্য। ঘটনার তদন্তে কৈলাশহর থানার পুলিস।

চলতি মাসের ৭ তারিখ প্রাতঃভ্রমণে বের হয়ে নিখোঁজ হন রাধাকান্ত দাস।ফটিকরায় থানাধীন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের কুলেশনগর গ্রামের বাসিন্দা তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সেদিনই থানায় মিসিং ডায়েরি করেন। অবশেষে নিখোঁজের চারদিনের মাথায় রাধাকান্ত দাসের মৃতদেহ পাওয়া যায় কৈলাশহর থানা এলাকায়। এদিন কৈলাসহরের সিঙ্গিরবিল এডিসি ভিলেজের দশরাম পাড়ার গভীর জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গ্রামবাসীরা যায়। তখনই জঙ্গলে একটি পরিত্যক্ত পুকুরের পাড়ে মৃতদেহ দেখতে পায় গ্রামবাসী। সাথে সাথেই গ্রামবাসী কৈলাসহর থানার পুলিশকে ঘটনাটি জানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্ত করতে পারে নি। খবর পেয়ে ফরেনসিক টিমের সদস্যরাও ঘটনাস্থলে যায়। ইতিমধ্যেই খবরটি সামাজিক মাধ্যমে চাউর হতেই নিখোঁজ ব্যক্তির ছেলে সহ লোকজন ঘটনাস্থলে আসেন। রাধাকান্ত দাসের ছেলে দেহ সনাক্ত করেন।

রাধাকান্ত দাসের প্রাণহীন দেহ নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য। কিভাবে এই ব্যক্তি এখানে এলো, মৃত্যু হল কিভাবে এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

Related Posts

Scroll to Top