কিশোরীর উপর পাশবিক লালসা চরিতার্থ করার অভিযোগে গ্রেপ্তার যুবক। ধৃতকে সোমবার আদালতে পেশ করলো তেলিয়ামুড়া থানার পুলিস।
কিশোরীকে ধর্ষণের মতো জঘন্য ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধিন কৃষ্ণপুর বিধানসভা এলাকায়। জানা গেছে ১৯ সেপ্টেম্বর মেয়েটির মা-= বাবা কোন কাজে বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ সেই সুযোগে সত্যম শীল নামে ৩৪ বছরের যুবক কিশোরীকে টেনে বাড়ির পাশে টিলায় নিয়ে যায়। অভিযোগ সেখানে কিশোরীর উপর পাশবিক লালসা চরিতার্থ করে। ঘটনার দিন কিশোরী পরিবারের লোকজনকে কিছু না জানালেও রবিবার শারীরিক সমস্যা দেখা দেয়। তখনই মেয়েটি পুরো ঘটনা তাঁর মাকে জানায়। ঘটনা জানিয়ে ২০ সেপ্টেম্বর পরিবারের তরফে অভিযুক্তের নামধাম জানিয়ে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করে। পুলিস মামলা নিয়ে তদন্তে নেমে অভিযুক্তকে জালে তুলে।
পসকো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। সোমবার ধৃতকে আদালতে সোপর্দ করা হয় পুলিসের তরফে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি উঠেছে সুষ্ঠু তদন্তক্রমে পুলিস যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।


















