• হোম
  • আগরতলা
  • ছাত্রছাত্রীরা চেষ্টা করলেই সাফল্য আসবে- কিশোর।
Image

ছাত্রছাত্রীরা চেষ্টা করলেই সাফল্য আসবে- কিশোর।


শিক্ষক জাতির নির্মাতা—শিক্ষার গুরুত্ব ও শিক্ষক সমাজের মর্যাদা নিয়ে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের ভাবনাকে সামনে রেখে আগরতলা রবীন্দ্র ভবনে উদযাপিত হলো ৬৫তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস।শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অবদানকে সম্মান জানিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে উদযাপিত হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন।অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী তুলে ধরেন নিজের ছাত্রজীবনের কথা। জীবনের সমস্ত শিক্ষকদের প্রভাব এবং তাদের আদর,স্নেহ ও ভালোবাসার জন্যেই আজ ইনি এখাণে দাড়িয়ে। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই নিজের ছাত্রাবস্থাকে খুঁজে পেয়েছেন। বিশেষ করে চাণক্যের কথা তুলে ধরেন এবং বলেন গুরুই একজন ছাত্রের জীবনকে আলোকিত করে।তাই প্রত্যক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন যে চেষ্টা কর,একদিন না একদিন সাফল্য আসবেই।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, উচ্চশিক্ষা দপ্তরের ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার অধিকর্তা আনন্দ হরি জমাতিয়া, আই এ এস সমিত রায় চৌধুরী এবং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ অধিকর্তা এল. ডার্ল্ং সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং আগামী প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক সমাজের দায়িত্ব ও অবদানের বিষয়টিও উঠে আসে।

Related Posts

Scroll to Top