চিত্র সাংবাদিকদের কাজটা পরিশ্রম এবং ঝুঁকির। তাদের অনেক সময় হুমকির মুখেও পড়তে হয় দায়িত্ব পালন করতে গিয়ে। মঙ্গলবার চিত্র সাংবাদিকদের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন আগরতলা প্রেস ক্লাবে হয় ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা।উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, সম্পাদক সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে মেয়র তুলে ধরেন চিত্র সাংবাদিকদের কিভাবে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তিনি বলেন চিত্র সাংবাদিকদের একটা ছোট ছবি অনেক কথা বলে। চিত্র সাংবাদিকরা ভালো কাজ করেন দায়িত্ব ও ঝুঁকি নিয়ে। কোন কোন ক্ষেত্রে সাংবাদিকদের উপর হুমকিও থাকে। চিত্র সাংবাদিকরা অনেক ছবি তুলেন যেগুলি অমূল্য এবং দুস্প্রাপ্য। যেগুলি ইচ্ছে করলেই দ্বিতীয়বার তুলতে পারবেন না।
এদিন সংগঠনের সদস্যদের সংবর্ধনাও দেওয়া হয় বার্ষিক সাধারণ সভায়। উপস্থিত অতিথিরা তাদের সংবর্ধিত করেন।
















