সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • রাজনীতি
  • গ্রেটার তিপ্রাল্যান্ড হয়ে গেলেই মুছে যাবে তিপ্রা মথা? বীরজিতের বক্তব্যে জন্ম দিল এই প্রশ্ন!
Image

গ্রেটার তিপ্রাল্যান্ড হয়ে গেলেই মুছে যাবে তিপ্রা মথা? বীরজিতের বক্তব্যে জন্ম দিল এই প্রশ্ন!

গ্রেটার তিপ্রাল্যান্ড হয়ে গেলেই কি মুছে যাবে তিপ্রা মথা? বিধায়ক বীরজিৎ সিনহার মন্তব্যে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।

উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল তিপ্রা মথা জন্মলগ্ন থেকেই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি জানিয়ে আসছিল। আর সেই দাবিকে সামনে রেখেই ২০২১ সালে এ ডি সি’র ক্ষমতায় আসে। ফের ২০২৩ সালেও এস টি সংরক্ষিত আসন গুলির মধ্যে ১৩ টিতে বাজিমাৎ করে। কিন্তু সেই দাবি আজও পূরণ হয়নি। তিপ্রা মথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মণ-র মুখে ফের একেক সময় একেক দাবি উঠে আসে। অভিযোগ কোন কিছুই বাস্তবের মুখ দেখতে পারেনি। এই অবস্থায় ১০ বছর পর হতে যাওয়া এ ডি সি ভিলেজ কমিটি ভোট সম্মুখে। ২৮ সেপ্টেম্বর নেওয়া হবে ভোট। চলছে এখন রাজনৈতিক দল গুলির প্রচার। মঙ্গলবার গৌরনগর ব্লকের অধীন চিনি বাগান বাজার এলাকায় নির্বাচনী সভা করে কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। সেই সভায় আলোচনা করতে গিয়ে বিধায়ক বলেন, এ ডি সি গঠনের দাবি জানিয়েছিল উপজাতি যুব সমিতি। সেই দাবি ইন্দিরা গান্ধী পূরণ করে দেওয়ার কিছুদিন টিকে থাকার পর শেষ হয়ে যায় উপজাতি যুব সমিতি। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন তিপ্রা মথা প্রতিষ্ঠাতা গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি জানিয়ে আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বার্তা দেন গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি মেনে নিলেই তো সব শেষ হয়ে যায়।

বিধায়ক বীরজিত সিনহার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন। প্রশ্ন উঠছে তবে কি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি মেনে নিলেই উপজাতি যুব সমিতির মতো মুছে যাবে তিপ্রা মথা? নাকি ভিলেজ কমিটি নির্বাচনের আগে তিপ্রা মথার প্রধানের খোশামোদ করতেই অন্য রাজনৈতিক দাবার চাল দিতে চাইছেন বীরজিত বাবু?

Related Posts

Scroll to Top