দীর্ঘদিনের লড়াই শেষ। ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেতা। প্রয়াত মুশতাক খান। কৌতুক চরিত্রের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা। মাত্র ৫৬ বছর বয়সেই মারণ রোগের কাছে হার মানলেন তিনি। অনেকদিন ধরেই ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে অভিনেতা মুশতাক খানের।
কমেডি চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা মুশতাক খান। রুপোলি পর্দায় স্ক্রিন শেয়ার করেছেন বহু তাবড় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে। মাত্র ৫৬- তেই থামল তাঁর জীবন। অসংখ্য ছবিতে কৌতুক চরিত্রে অভিনয় করেছেন মুশতাক খান। সেই তালিকায় রয়েছে জনপ্রিয় সিনেমা ‘ওয়েলকাম’, ‘স্ত্রী ২’, ‘গদর এক প্রেম কথা’- সহ আরও অনেক ছবি। স্ত্রী, বধাই দো, গদর ২, বেবি জন- সহ একাধিক নতুন ছবিতেও অভিনয় করেছেন মুশতাক খান। সিনেমার পাশাপাশি টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।
৫ বছর আগে থেকে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা চলছিল অভিনেতার। ক্রমশ সুস্থও হচ্ছিলেন তিনি। তবে সপ্তাহ দুয়েক আগে মুশতাক খানের শরীর ফের অসুস্থ হয়ে যায়। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। শুক্রবার মুম্বইয়ের ইয়ারি রোডের কবরস্থানে অভিনেতা মুশতাক খানেক শেষকৃত্য সম্পন্ন হয়। ১৯৮০ সালে বলিউডে ডেবিউ করেছিলেন এই অভিনেতা।স্ক্রিনে তাঁর কমিক টাইমিং সবসময়েই চমক দিয়েছে দর্শকদের। কৌতুক অভিনেতা হিসেবে তাঁর অভিনয় চিরকালই মনে রাখার মতো। আশিকি, হাম হ্যায় রাহি প্যার কে, রাজা, হেরা ফেরি, জোড়ি নম্বর ১, মুঝসে শাদি করোগি, ওয়ান্টেড, ওহ মাই গড – এইসব ছবিতে মুশতাক খানের অভিনয় আজীবন মনে রাখবে দর্শকমহল।




















