• হোম
  • বিনোদন
  • এবার পুজোয় মিমি বনাম শুভশ্রী! সৃজিত আর দেবের সিনেমা মুক্তি পাচ্ছে একই সময়ে
Image

এবার পুজোয় মিমি বনাম শুভশ্রী! সৃজিত আর দেবের সিনেমা মুক্তি পাচ্ছে একই সময়ে

সময় লাগে। সময় লাগে সোনার স্মৃতিতে সত্যের খাদ মিশিয়ে সাহিত্যের গয়না তৈরি করতে। আর কথাশিল্পীর কারিগরিতে সেই গয়না তৈরি হওয়ার পর শতবর্ষ পেরিয়েও তার ঔজ্বল্যে এতটুকুও ধুলো জমে না। কালের স্পর্শ অতিক্রম করে যায় তাঁর সৃষ্টি। রাজদ্রোহী, বিপ্লবী সব্যসাচী মল্লিকের চরিত্র প্রাণ পায় তাঁর কলমে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পথের দাবি ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নেয়। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তরুণ প্রজন্ম। সেই ঐতিহাসিক সময়ের দলিল এবার সিনেমার কাহিনিতে।

‘পথের দাবি’ প্রকাশনার শতবর্ষ উপলক্ষ্যে ১৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। শরৎচন্দ্রের ভূমিকায় টোটা রায়চৌধুরী, সব্যসাচী মল্লিকের চরিত্রে আবির চট্টোপাধ্যায়। মিমি চক্রবর্তী,দিব্যাণী মণ্ডল ঋক চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় , দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কাঞ্চন মল্লিক এই ছবিতে। মুক্তি পেয়েছে এই ছবির টিজার। ছবিতে শরৎচন্দ্রের ভূমিকায় ইতিমধ্যেই চর্চায় রয়েছেন টোটা রায়চৌধুরী। তাঁর যে লুক প্রকাশ্যে এসেছে, সেখানে তাঁকে চেনা দায়। পাশাপাশি মিমি, আবি, দিব্যাণীদের লুকেও রয়েছে চমক। প্রসঙ্গত, এবার পুজোর সময় একাধিক বড় ছবি মুক্তি পাচ্ছে। এর মধ্যে অন্যতম দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের  জুটির সিনেমা, ‘দেশু7’ । এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন দেব, প্রযোজনা তো করছেনই। এই ছবিতে আবার ১০ বছর পরে জুটিতে কাজ করছেন দেব আর শুভশ্রী। একটা সময়ে সম্পর্কে ছিলেন দেব এবং শুভশ্রী, পরবর্তীকালে সেই সম্পর্ক ভেঙে যায়। শুভশ্রী বিবাহ করেন পরিচালক রাজ চক্রবর্তী কে। ২ সন্তান নিয়ে এখন সুখে সংসার তাঁদের। একটা সময়ে মিমি চক্রবর্তীর`র সঙ্গে সম্পর্কে ছিলেন রাজ। সেই সম্পর্কে ভেঙে যাওয়ার পরে, শুভশ্রীর সঙ্গে বিবাহ করেন তিনি। প্রাথমিকভাবে শুভশ্রী আর মিমির সম্পর্ক ভাল না হলেও, বর্তমানে ২ নায়িকার মধ্যে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। একদিকে শুভশ্রী যেমন অভিনয় করছেন তাঁর প্রাক্তন দেবের সঙ্গে, তেমনই শোনা যাচ্ছে, দীর্ঘদিন পরে রাজের ছবিতে কাজ করতে চলেছেন মিমি। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি সেই সিনেমার। তবে এবার, ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ এবং ‘দেশু7’ -এর হাত ধরে, পুজোয় মুখোমুখি হচ্ছেন শুভশ্রী আর মিমি।

Related Posts

Scroll to Top