এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচন ঘনিয়ে আসতেই উত্তপ্ত পাহাড় ।শনিবার প্রকাশ্য দিবালোকে এডিসির সদর দপ্তর খুমুলুঙে আক্রান্ত বিজেপির দলীয় অফিস। ভাঙচুর করা হয় বারোটি মোটর বাইক ,দুটি গাড়ি। অভিযোগের কাঠগড়ায় এ ডি সির ক্ষমতাশীল দল তিপ্রা মথা আশ্রিত দুর্বৃত্তরা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সম্ভবত চলতি বছরের সেপ্টেম্বর মাসে হতে চলছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। ভারতীয় জনতা পার্টি ও তিপ্রা মথা মধ্যে ভিলেজ কমিটি নির্বাচনে জোট হবে কিনা এ নিয়ে চলছে পর পর দিল্লিতে ম্যারাথন বৈঠক ।এডিসি নির্বাচনের মত পৃথকভাবে দুই দল লড়বে কিনা এ নিয়ে এখনো সন্ধিহান রাজনৈতিক মহল । এই অবস্থায় নির্বাচন ঘোষণার আগেই উত্তপ্ত হয়ে উঠল ফের পাহাড়। শনিবার এডিসির সদর দপ্তর বিজেপি অফিসে একদল দুর্বৃত্তরা আচমকা হামলা চালায় । অভিযোগ এডিসির সদর দপ্তর বিজেপি অফিসে ব্যাপক ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে বারটি মোটরবাইক ,দুটি গাড়ি ।তবে কেউ হতাহতের খবর নেই ।ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়ায় ।ছুটে আসে রাধাপুর থানার পুলিশসহ বিশাল নিরাপত্তা বাহিনী ।তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।


















