প্রাণহীন যুবতী। উঁচু ট্যাঙ্কের উপর থেকে ঝাঁপ। ঘটনাস্থলেই সব শেষ। নিমেষে নিভে গেল তরতাজা যুবতীর প্রাণ। পুরো ঘটনার তদন্তে পুলিস। রোমহর্ষক ঘটনাটি ঘটলো বৃহস্পতিবার রাজধানীর কুঞ্জবন পুরনো রাজভবনের পেছনে। জানা গেছে এদিন প্ল্যান্টের দায়িত্বে থাকা অফিসের ম্যানেজার আচমকা দেখতে পান এক যুবতী ওভার ট্যাঙ্কের উপরে উঠে গেছে। সঙ্গে সঙ্গে অন্য কর্মীদের তিনি ডেকে নিয়ে আসেন। তারা যুবতীকে নিচে নেমে আসার আবেদন জানালেও কাজের কাজ কিছুই হয়নি। মুহূর্তেই যুবতী ঝাঁপ দেয়।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে অভয়নগর ফাঁড়ির পুলিস।ঘটনাস্থলে আসে দমকল কর্মীরা। ছুটে যান অন্যান্য পুলিস আধিকারিকরা। ছুটে আসে ফরেনসিক টিমও। পরে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জি বি হাসপাতালের মর্গে। প্রথমে যুবতীর পরিচয় পাওয়া না গেলেও পরে এক পুলিস আধিকারিক জানান, মৃত যুবতীর বাড়ি রাজধানীর লক্ষ্মিনারায়ণ বাড়ি সংলগ্ন এলাকায়।তাঁর নাম চিত্রাঙ্কা হাজরা। তিনি জানান, মৃত যুবতী হ্যারিটেজ পার্ক সংলগ্ন এলাকায় কোন অফিসে কর্মরত ছিলেন। কিভবে যুবতী এই এলাকায় এসে উঁচু ট্যাঙ্কে উঠলো সব কিছুই তদন্ত করে দেখছে পুলিস।
ট্যাঙ্কের উপর থেকে ঝাঁপ দিয়ে যুবতীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে।কেন যুবতী আত্নহত্যা করতে গেল? এই এলাকাকেই কেন বেছে নিল- সবকিছু নিয়েই ধোঁয়াশা। দাবি উঠেছে চাঞ্চল্যকর ঘটনার প্রকৃত রহস্য যাতে পুলিস বের করে।
















