সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • রাজনীতি
  • আমবাসায় আশীষ এর জনসভায় কংগ্রেস কর্মীদের উদ্দীপনা!
Image

আমবাসায় আশীষ এর জনসভায় কংগ্রেস কর্মীদের উদ্দীপনা!

ত্রিপুরা এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। ক্ষমতা দখলের লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে বিরোধী দলগুলিও। এরই ধারবাহিকতায়, কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থনে আমবাসার নাইলাহাবাড়ি এলাকায় এক বিশাল নির্বাচনী জনসভা কংগ্রেসের।এদিনের এই জনসভায় কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ।তিনি বলেন, মানুষের অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই কংগ্রেস প্রার্থীদের জয়ী করা অত্যন্ত জরুরি। বর্তমান রাজ্যের পরিস্থিতির তীব্র সমালোচনা করে তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে,বহুদিন পর আমবাসায় এ ধরনের জনসভা করল কংগ্রেস।নির্বাচনের আগে এই জনসভা কংগ্রেসের সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে।

Related Posts

Scroll to Top