• হোম
  • জেলার খবর
  • অসুস্থ উপ স্বাস্থ্য কেন্দ্র থেকেই দেওয়া হচ্ছে রোগীদের পরিষেবা!
Image

অসুস্থ উপ স্বাস্থ্য কেন্দ্র থেকেই দেওয়া হচ্ছে রোগীদের পরিষেবা!

সমস্যায় উপ স্বাস্থ্যকেন্দ্র। সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসুক চাইছেন উপ স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার সহ স্থানীয়রা। ঊনকোটি জেলার মাছমারা কামদেবছড়ায় রয়েছে একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র।উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রবেশের পথটি দীর্ঘদিন ধরেই বেহাল বলে অভিযোগ। রাস্তার বড় অংশ ঢেকে গেছে ঘাস-জঙ্গলে। কোথাও জল কাঁদায় ভরা মাটির রাস্তা। কোথাও আবার রাস্তার উপর দুটি করে বিছানো ইটের উপর  দিয়ে হাসপাতালে ঢুকতে হয় রোগী ও তার আত্মীয় পরিজনদের। বর্ষায় কাদা জলে এই পথ দিয়ে হাসপাতালে যাওয়া দুস্কর হয়ে দাঁড়ায় রোগীদের।শুধু হাসপাতালের প্রবেশ পথই নয়, উপ-স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলের সমস্যা এবং স্বাস্থ্যকর্মীর ঘাটতি। খোদ হাসপাতালে থাকা কমিউনিটি হেলথ অফিসার সলমন রিয়াং নিজেই স্বীকার করেছেন হাসপাতালের এই সমস্যাগুলোর কথা। তিনি বলেন, প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ জন রোগী পরিষেবা নিতে এলেও স্বাস্থ্য কেন্দ্রের মাত্র দুজন কর্মী দিয়েই পরিষেবা দিতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন সমস্যা সমাধান এবং অন্তত একজন কর্মী নিয়োগ করলে বর্তমানে রোগীদের আরো ভালো পরিষেবা দেওয়া যাবে বলে জানা স্বাস্থ্য কেন্দ্রের সিএইচও।

পাশাপাশি হাসপাতালের সামনের মূল সড়কের অবস্থাও বেহাল। সংস্কারের অভাবে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে দুর্ভোগে পড়ছেন রোগী, পরিজন থেকে শুরু করে সাধারণ পথচারী ও যানচালকরাও।দাবি উঠেছে এসব সমস্যা সুরাহার।

Related Posts

Scroll to Top