• হোম
  • আগরতলা
  • অভিজ্ঞতা বইয়ে পাওয়া যাবে না—মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা..
Image

অভিজ্ঞতা বইয়ে পাওয়া যাবে না—মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা..

যাদের জ্ঞান থাকবে আগামী দিনে তাদের হাতেই এই পৃথিবী থাকবে। জ্ঞানের শেষ নেই। রবিবার রাজধানীর রবীন্দ্র ভবনে শিক্ষক প্রনাম অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ৬৫ তম জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক প্রনাম অনুষ্ঠান হয় উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে। রবিবার এই অনুষ্ঠান হয় আগরতলা রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, স্কুল শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, আই আই আই টি আগরতলার ডিরেক্টর প্রফেসর ডঃ অভয় কুমার, এম বি বি বিশ্ববিদ্যাল্যের উপাচার্য, ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশিষ্টজনেরা। শিক্ষক প্রনাম অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি শিক্ষক- শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন পড়ুয়াদের যাতে সৃজনশীল করে তুলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানের ছাত্র- ছাত্রীরা আগামী দিনে রাজ্য ও ভারতকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারবে। তিনি বলেন অভিজ্ঞতা বইয়ে পাওয়া যাবে না। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের মধ্যে যখন ব্যবহার করা হয়, সেখানে একটা পূর্ণতা লাভ হয়। তিনি আরও বলেন শিক্ষার সামনে কেউ কিছু না। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার নামই হল শিক্ষা।


এদিন অনুষ্ঠানে রজ্যের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যক্ষা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষক- শিক্ষিকারা অংশ নেন। জ্ঞান, আলো ও আদর্শের পথ প্রদর্শকদের সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে।

Related Posts

Scroll to Top